April 7, 2026, 8:35 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া

জেডটিভি বাংলা ডেস্ক:

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সভায় প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন পর্যায়ে আটক হওয়া অবশিষ্ট ২৪ বাংলাদেশিকে দ্রুত মুক্তির প্রক্রিয়া চলছে। তিনি বলেন, দুই-তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরতে পারবেন।

এদিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। দুপুরে গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টা ড. ইউনূসও খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি জানান, তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে তিনি জাতির অনুপ্রেরণা।

বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা, চোখের রোগসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকারের সময়কার দুই মামলায় দণ্ডিত হয়ে তিনি দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। পরে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান এবং পরবর্তী মেয়াদগুলো পর্যায়ক্রমে বাড়ানো হয়, যদিও বিদেশে চিকিৎসার অনুমতি পাননি।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তিনি পূর্ণ মুক্তি লাভ করেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিনের চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

সবশেষ গত রোববার সন্ধ্যায় পুনরায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *