April 7, 2026, 3:15 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রেট্রো লুকে আলিয়া, নতুন অবতারে রণবীর

বিনোদন ডেস্ক :

বলিউডের নির্মাতা সঞ্জয় লীলা বনশালির নতুন সিনেমা ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল অভিনীত এই সিনেমা নিয়ে দর্শক দিনগুনে অপেক্ষা করছেন।

সম্প্রতি শুটিংয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ছবিগুলোতে আলিয়ার রেট্রো লুক এবং রণবীরের নতুন অবতার নেটিজেনদের নজর কেড়েছে। আলিয়ার সাজে আশির দশকের ধ্রুপদী নায়িকাদের ছায়া ফুটে উঠেছে, এবং অনেকেই তাকে কিংবদন্তি শর্মিলা ঠাকুরের সঙ্গে তুলনা করছেন। শুটিংয়ের পেছনের মুহূর্তগুলোও ধরা পড়েছে। ছবি থেকে দেখা যায়, রণবীর ও আলিয়া দৃশ্যের মহড়া দিচ্ছেন, পাশেই কড়া নির্দেশনায় ব্যস্ত পরিচালক বনশালি।

নেটিজেনরা তাদের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। এক অনুরাগী লিখেছেন, “দুজনকে দেখে যেন রাজ কাপুর আর শর্মিলা ঠাকুর মনে হচ্ছে।” আরেকজন মন্তব্য করেছেন, “বনশালির ম্যাজিক দেখার জন্য আর তর সইছে না।” রণবীর কাপুর এই ছবিকে নিজের ‘ড্রিম প্রজেক্ট’ হিসেবেই দেখছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “বনশালির সেটে কাজ করা শারীরিকভাবে ক্লান্তিকর হলেও শিল্পী হিসেবে এটি পরম তৃপ্তির।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *