April 6, 2026, 11:50 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঢাকায় ২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন শুক্রবার

ধর্ম ডেস্ক:

ঢাকায় ২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর)। বাংলাদেশে পবিত্র কুরআনের তিলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ–২০২৫’। শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু হবে এই আয়োজন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন বিশ্বখ্যাত ক্বারি শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী। বিশ্বের খ্যাতনামা ক্বারিদের মধ্যে মিসরের ক্বারি শায়খ আহমদ আল জাওহারি, তুরস্কের শায়খ আব্দুল ওয়ালী আরাকানি, পাকিস্তানের ক্বারি আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারি মাহদী গুলামনেজাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মদ নাযীর আসগর এতে অংশগ্রহণ করবেন। এর আয়োজনে রয়েছে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’। পৃষ্ঠপোষক হিসেবে থাকছে পি.এইচ.পি ফ্যামিলি, সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

সম্মেলনের প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক থাকবেন পি.এইচ.পি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. হালিম খান, ঢাকা জেলা প্রশাসক তানজিল আহমেদ, বাংলাদেশ পুলিশ ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এজাজ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে বাংলাদেশের বেতার ও টেলিভিশনের সাবেক প্রধান ক্বারি এবং বিশ্ববিখ্যাত তিলাওয়াতকারী মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত ‘ইক্বরা’ সংস্থা গত ৩৪ বছর ধরে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করে আসছে দেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *