April 7, 2026, 10:37 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ সেবা চালু

স্টাফ রিপোর্টার :

রাজধানীতে মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করা এখন আরও সহজ হয়ে উঠেছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে র‍্যাপিড পাস ও এমআরটি পাসের জন্য অনলাইন রিচার্জ সেবার উদ্বোধন করা হয়েছে। এর ফলে যাত্রীরা আর স্টেশনে গিয়ে লাইন ধরে অপেক্ষা করতে হবে না, বরং যে কোনো স্থান থেকে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য অনলাইন ব্যাংকিং সেবা ব্যবহার করে দ্রুত ও নিরাপদভাবে কার্ড রিচার্জ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন বলেন, “অনলাইন রিচার্জ সুবিধা বাংলাদেশের গণপরিবহনে ডিজিটাল ট্রান্সফরমেশনের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মাধ্যমে যাত্রীরা যে কোনো সময় ও যেকোনো স্থান থেকে নিরাপদ ও দ্রুত তাদের যাতায়াত সুবিধার জন্য কার্ড রিচার্জ করতে পারবেন।” সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, “গণপরিবহনে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সুশাসন নিশ্চিতকরণ ও যাত্রী সেবার মান উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন রিচার্জ সেবা চালু হওয়ায় যাত্রীরা আরও দ্রুত, নিরাপদ এবং স্বচ্ছ ব্যবস্থার সুবিধা পাবেন। আমরা ভবিষ্যতে গণপরিবহনকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করার কাজ করে যাচ্ছি।”

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, “এই বহুল কাঙ্ক্ষিত সেবার মাধ্যমে যাত্রীদের সময় সাশ্রয় হবে। নগদহীন ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটবে এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ আরও দৃঢ় হবে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যাত্রীরা একটি স্মার্ট ও ঝামেলামুক্ত যাতায়াতের অভিজ্ঞতা পাবেন।” উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক শরাফত উল্লাহ খান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, এবং এসএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *