April 7, 2026, 12:00 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

পুরোনো কম্পিউটার বদলে নতুন গেমিং-গ্রাফিক্স পিসি নেওয়ার সুযোগ চালু

অনলাইন ডেস্ক :

দেশের বাজারে প্রথমবারের মতো পুরোনো ল্যাপটপ বা ডেস্কটপ বদলে নতুন গেমিং বা গ্রাফিক্স পিসি নেওয়ার সুযোগ চালু হলো। ‘পাওয়ার আপ ইয়োর গেইম’ নামের বিশেষ ক্যাম্পেইনের মধ্য দিয়ে এ সেবা দিচ্ছে এক্সচেঞ্জকরি লিমিটেড, আর এতে ডিভাইস পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য বিক্রেতা স্টার টেক লিমিটেড। সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্যাম্পেইনের ফলে গেমিং ও গ্রাফিক্স কাজের জন্য উন্নতমানের পিসি কেনা আগের তুলনায় অনেক সহজ হবে বলে জানিয়েছে এক্সচেঞ্জকরি। গ্রাহকরা এক্সচেঞ্জকরির ওয়েবসাইটে গিয়ে নিজেদের ব্যবহৃত ডিভাইসের তথ্য দিতে পারবেন, পাশাপাশি স্টার টেকের অনলাইন পোর্টাল থেকে পছন্দের নতুন পিসি বা পার্টস বেছে নিতে পারবেন। পুরোনো ডিভাইসের নির্ধারিত মূল্য সরাসরি নতুন পণ্যের দামে সমন্বয় করা হবে। এ কার্যক্রমে একটি নতুন পিসির বিপরীতে সর্বোচ্চ দুটি পুরোনো ডিভাইস জমা দেওয়ার সুযোগ থাকছে। আর মূল্যায়ন চূড়ান্ত করতে গ্রাহকরা এক্সচেঞ্জকরির গুলশান-তেজগাঁও লিংক রোড, মিরপুর ও ধানমন্ডির ডিল সেন্টারে সরাসরি ডিভাইস জমা দিতে পারবেন।

এক্সচেঞ্জকরি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ জানান, “গ্রাহকদের চাহিদা অনেক দিন ধরেই ছিল। কিন্তু পর্যাপ্ত পণ্য–সরবরাহ না থাকায় এতদিন সেবা দেওয়া সম্ভব হয়নি। স্টার টেক এখন শক্তিশালী ইনভেন্টরি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, ফলে ব্যবহারকারীরা সহজেই তাদের গেমিং বা গ্রাফিক্স পিসি আপগ্রেড করতে পারবেন।” তিনি আরও বলেন, এই ক্যাম্পেইন শুধু গেমিং কমিউনিটির উন্নয়নই নয়, পুরোনো ডিভাইসের পুনর্ব্যবহার নিশ্চিত করে পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *