April 7, 2026, 11:41 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‎পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

নিজস্ব প্রতিবেদক :

পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার চব্বিশ মাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার ছোট মেয়ে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে পাবনা–ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নের নান্দীয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তার আট বছর বয়সী মেয়ে জুবাইয়া খাতুন। পেশায় সিএনজি চালক জব্দুল মোটরসাইকেলে করে পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পাবনা থেকে কাশীনাথপুরগামী পাটভর্তি একটি ট্রাক একই দিকের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়। আহত জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬)কে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *