April 7, 2026, 11:38 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নারায়ণগঞ্জে অবৈধ জমিতে স্থাপনা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আড়াইহাজারের পাঁচরুখী গ্রামে অবৈধ স্থাপনা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সজল (২৫) নামে একটা শ্রমিক নিহত ও আরো একজন আহত হয়েছে। নিহত সজল পাবনা জেলার সাথিয়া থানার আমাইখোলা গ্রামের বাতেনের ছেলে।

তবে আহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায় নাই। রবিবার (২৩ নভেম্বর) রাতে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী গ্রামে এ ঘটনা ঘটে।


জানা যায়, ঢাকা-সিলেটে মহাসড়কের অধিগ্রহণকৃত জমিতে পাঁচরুখী গ্রামের মোসলেমের ছেলে মো. জসিম পল্লী বিদ্যুৎ এর (৩৩০০০) কেভির তিনটি সঞ্চালন লাইনের নিচে বহুতল ভবনে কাজ করার সময় হঠাৎ অবৈধভাবে টানা বিদ্যুৎতের তারের সাথে রডের স্পর্শ করায় বিদ্যুৎতারিত হন সজল। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

হাজী আব্দুল মালেক প্রধান মডেল হাসপাতালের চেয়ারম্যান আল-আমিন প্রধান বলেন, জসিমের জমিটি রোডস এন্ড হাইওয়ের অধিগ্রহকৃত। অবৈধ ভাবে ও তাড়াতাড়ি বহুতল ভবন নির্মাণ করতে গিয়ে এ ঘটনা ঘটান। গত ২০ নভেম্বর এ জমিতে কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুৎ এর খুটির নিচে ব্যাচ করতে গিয়ে (৩৩০০০) কেভির সঞ্চালন লাইনের খুটি হেলে যায়, এতে আমার হাসপাতালের প্রায় দেড় কোটি টাকা চিকিৎসা সরঞ্জাম ও এসি নষ্ট হয়।

নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ ২( সাওঘাট) অফিসের ডিজিএম আলাউদ্দিন জানান, ২০ নভেম্বরের ঘটনা জানতে পেরে আমারা বিদ্যুৎ লাইন বন্ধ করে খুটি সোজা করে দিয়েছি। বিদ্যুৎ তারিত হয়ে সজল নিহত হওয়ার ঘটনাটি আমার জানা নেই। জসিমের ছেলে শান্ত জানান, এটা আমাদের জমি। এ জমি অধিগ্রহণ হয় নাই।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন খন্দকার বলেন, আমরা খবর পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রোডস এন্ড হাইওয়ের কাঁচপুর অফিসের নির্বাহী প্রকৌশলী অমিত চক্রবর্তী জানান, আমরা এ জমিতে কাজ করতে নিষেধ করেছি। অধিগ্রহণকৃত জমিতে সীমানা নির্ধারণ করে দিয়েছি। জসিম যদি জমিতে কোন স্থাপনা কর তাহলে এটা অবৈধ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *