April 7, 2026, 11:36 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রাতে অস্ত্রের মহড়া, বাজিতপুরে যৌথবাহিনীর অভিযানে আটক ২২

রাতে অস্ত্রের মহড়া, বাজিতপুরে যৌথবাহিনীর অভিযানে আটক ২২

জেডটিভি বাংলা ডেস্ক:

কিশোরগঞ্জের বাজিতপুরে রাতে অস্ত্রশস্ত্র প্রদর্শন করে মহড়া দেওয়ার সময় যৌথবাহিনীর অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ হয়।

শনিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার নান্দিনা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটক ব্যক্তিরা ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার কর্মী-সমর্থক।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৫ আসনকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিলো বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং ১২ দলীয় জোটের মনোনয়নপ্রত্যাশী এহসানুল হুদা সমর্থকদের মধ্যে। শনিবার সন্ধ্যায় প্রচারণার সময় এহসানুল হুদার কয়েকটি গাড়িতে হামলা চালানো হয়। এর জেরেই রাতে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া শুরু করে তার সমর্থকরা।

খবর পেয়ে যৌথবাহিনী তাৎক্ষণিক অভিযান চালায় এবং অস্ত্রসহ তাদের আটক করে।

যৌথবাহিনী সূত্র জানিয়েছে, আটক ২২ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাজিতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *