April 7, 2026, 12:00 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঢাকায় শুরু হচ্ছে চারদিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) আগামী ২৭ নভেম্বর থেকে আয়োজন করতে যাচ্ছে চার দিনব্যাপী ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’। এশিয়ার অন্যতম বড় এই আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। চতুর্থবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান এবং প্রায় ৩০০টি ব্র্যান্ড অংশ নেবে। মেলায় থাকছে ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ারস। পাশাপাশি থাকবে তিনটি সেমিনার, জব ফেয়ার, বিটুবি ও বিটুসি মিটিং, রাফেল ড্র, গিফট সেগমেন্ট, লাইভ ডেমোনেস্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের উদ্বোধনের সুযোগ।

রোববার (২৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম। অনুষ্ঠানে ফেয়ার কমিটির চেয়ারম্যান ও বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ নভেম্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ২৯ নভেম্বর বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম জানান, দেশে বর্তমানে সিরামিক টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার খাতে ৭০টিরও বেশি কারখানা রয়েছে। স্থানীয় বাজারে এই শিল্পের আয় বছরে প্রায় ৮ হাজার কোটি টাকা। গত দশকে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৫০টিরও বেশি দেশে সিরামিক পণ্য রপ্তানি করছে, যার বার্ষিক আয় প্রায় ৫০০ কোটি টাকা। চীন ও ভারতসহ বিভিন্ন দেশ এই খাতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে, যা মোট বিনিয়োগকে দাঁড় করিয়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকায়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই শিল্পে।

ফেয়ার কমিটির চেয়ারম্যান ইরফান উদ্দীন বলেন, উন্নত মান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বাংলাদেশের সিরামিক পণ্যের চাহিদা বিশ্ববাজারে বাড়ছে। পাশাপাশি নতুন রপ্তানি বাজারও তৈরি হচ্ছে। ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রিন্সিপাল স্পন্সর শেলটেক সিরামিকস। প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে ডিবিএল সিরামিকস, আকিজ সিরামিকস ও মেঘনা সিরামিক। আর গোল্ড স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি ডিএলটি ও সাকমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *