April 8, 2026, 12:40 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের পর দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “রায় ঘোষণার পর কোনো রকম অস্থিরতা দেখা দেয়নি। বিজয় দিবস উপলক্ষেও কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। সব সরকারি কর্মসূচি পূর্বনির্ধারিতভাবে চলবে।”

তিনি আরও জানান, “গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না। কর্মসূচির ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই।”

এছাড়া, গতকাল রাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া ও পরে ফেরত দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি এই তথ্য প্রথম শুনলাম। অনুসন্ধান শেষে বিষয়টি স্পষ্ট হবে। এটি অপরাধ কিনা তা যাচাই করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *