April 8, 2026, 12:44 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

১০ মাসে ঢাকায় ১৯৮ খুন: ডিএমপি রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগরীতে গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন ডিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর রহমান বলেন, মাসে গড়ে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটে। তবে বেশিরভাগ ঘটনার রহস্য পুলিশ ইতোমধ্যেই উদঘাটন করেছে। তিনি আরও জানান, সম্প্রতি পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যা মামলার তদন্ত চলছে। হত্যায় জড়িত একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের পর মূল তথ্য পাওয়া যাবে।

ঘটনা ঘটেছিল সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে, পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে। সিসি ফুটেজে দেখা যায়, মাস্ক ও হেলমেট পরা তিন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে খুব কাছ থেকে গোলাম কিবরিয়াকে গুলি করে পালিয়ে যায়। তিনি দোকানের চেয়ার ধরে লুকানোর চেষ্টা করেন, তবে উপস্থিত অন্য কেউ হামলাকারীদের আটক করতে পারেনি। হত্যার সময়কাল ছিল মাত্র ১০ সেকেন্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *