April 8, 2026, 12:42 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

শিক্ষকের শূন্যপদ চেয়ে চাহিদাপত্র আহ্বান করলো এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ চাহিদা আহ্বান করেছে। পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৯ থেকে ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে শূন্যপদ সম্পর্কিত তথ্য জমা দিতে হবে।

এনটিআরসিএ মঙ্গলবার (১৮ নভেম্বর) এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশ পর্যায়ের এমপিওভুক্ত শূন্যপদ অনলাইনে সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এনটিআরসিএ আরও জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানে যে শূন্যপদ সৃষ্টি হয়েছে, শুধুমাত্র সেগুলোর তথ্যই গ্রহণ করা হবে। অনলাইনে তথ্য জমা দেওয়ার তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট ফি জমা দেওয়া বাধ্যতামূলক।

উল্লেখ্য, এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠানটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও যাচাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য শিক্ষকদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করে আসছে। নিবন্ধনের মাধ্যমে প্রার্থীদের যোগ্য শিক্ষক হিসেবে প্রত্যয়ন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *