April 7, 2026, 1:21 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মেহেন্দিগঞ্জ কাজিরহাট বাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ কাজিরহাট বাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় অবস্থানরত কাজিরহাট–হিজলা–মেহেন্দিগঞ্জের নাগরিক ও কাফরুল–ক্যান্টনমেন্ট এলাকায় কর্মরত বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৬ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জননেতা রাজিব আহসান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা রাজিব আহসান বলেন, মানুষের আস্থা, ভালোবাসা ও অধিকার ফিরিয়ে আনতে বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে। এলাকার উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের আন্দোলনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি মাঠ পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন— জহির উদ্দীন তুহিন, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল, শহিদুল ইসলাম সোহেল, যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মিজানুর রহমান সুমন, সদ্য সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জহিরুল ইসলাম মকিম, সহ সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ, রফিকুল ইসলাম রফিক, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, ছাত্রদল, কাওসার আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা, পি কে মেহেদী হাসান, সহ সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সৈয়দ ওমর, সাবেক ছাত্রনেতা, আমিনুল ইসলামসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ঢাকায় কর্মরত হিজলা–মেহেন্দিগঞ্জের মানুষ সবসময় এলাকায় রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক প্ল্যাটফর্মে থেকে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে প্রধান অতিথি রাজিব আহসান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী নির্বাচনে দলকে শক্তিশালীকরণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *