April 7, 2026, 5:01 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিপিএলের নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক :

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা যাচ্ছে না দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য খেলোয়াড় নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য। ক্রিকবাজকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তামিমও জানিয়েছেন নিলাম থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার কথা। তার ভাষায়, “হ্যাঁ, আমি বিপিএলে থাকছি না। শাহরিয়ার নাফীসকে অনুরোধ করেছি আমার নামটা ড্রাফট থেকে তুলে নিতে।”

২০১২ সালে বিপিএল শুরুর পর থেকে প্রতিটি আসরেই অংশ নিয়েছেন তামিম। লিগের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার তিনি; সাম্প্রতিক দুই আসরে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েও ছিলেন সামনে থেকে। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পর এবারের অনুপস্থিতি ভক্তদের হতাশ করলেও সিদ্ধান্তটিকে কেউ কেউ ‘অপ্রত্যাশিত’ বলছেন না। কারণ, গত বছরের মার্চে ঘরোয়া ম্যাচে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন এই অভিজ্ঞ ওপেনার। চিকিৎসা, পুনর্বাসন ও ব্যক্তিগত সময় কাটানোয় অনুশীলনের ঘাটতি স্পষ্ট। এর মাঝে ফরচুন বরিশালের হঠাৎই দল গঠন না করার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করেছে। মাঠের বাইরের সময়টায় তামিম ক্রিকেট প্রশাসনেও আগ্রহ দেখিয়েছিলেন। বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।

সব মিলিয়ে, বিপিএল থেকে সরে দাঁড়ানোয় তামিম ইকবালের মাঠে ফেরার সময় আরও অনিশ্চিত হয়ে উঠল—এমনটাই মনে করছেন ক্রিকেট–সংশ্লিষ্ট অনেকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *