April 6, 2026, 11:48 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ধানমন্ডি–৩২ বাড়ি ভাঙার আহ্বান রাকসুর জিএস সালাউদ্দিনের

রাবি প্রতিবেদক :

ধানমন্ডি–৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এলাকায় সেনাবাহিনীর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। একই সঙ্গে তিনি বাড়িটি ‘ধুলোয় মিশিয়ে দেওয়ার’ আহ্বান জানিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে নিজের ফেসবুক পেজে একাধিক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে সালাউদ্দিন অভিযোগ করেন, “ধানমন্ডি–৩২ সুরক্ষায় সেনাবাহিনী কেন অবস্থান করছে? ছাত্র–জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছে না।” তিনি দাবি করেন, শাহবাগ, টিএসসি এবং অন্য এলাকার শিক্ষার্থী–জনতাকে ধানমন্ডি–৩২–এর দিকে যেতে হবে এবং “আজকেই ধুলোয় মিশিয়ে দিতে হবে ফেরাউনের পিরামিড।” এক পোস্টে তিনি শেখ হাসিনার বিবাহবার্ষিকীর প্রসঙ্গ টেনে লেখেন, “আজ হাসিনার বিবাহবার্ষিকী, আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই।”

অন্য একটি স্ট্যাটাসে তিনি ব্যঙ্গ করে লেখেন, “বুলডোজার বারবার ভাড়া করে টাকা নষ্ট না করে আজকেই কাজ শেষ করে দিন- আমরা গরিব দেশ।” এর আগেও ধানমন্ডি–৩২ বাড়িটি একাধিকবার হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে। ৫ ফেব্রুয়ারি রাতে একটি বুলডোজার এসে বাড়ির অংশ গুঁড়িয়ে দেয়; একই রাতে একটি এক্সকাভেটরও সেখানে আসে। তারও আগে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র–জনতা ঐতিহাসিক এই বাড়িতে আগুন দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *