April 6, 2026, 11:48 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঢাবি ক্যাম্পাসে হাসিনার রায়কে ঘিরে শিক্ষার্থী-জনতার উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ঢাবি ক্যাম্পাসে হাসিনার রায়কে ঘিরে শিক্ষার্থী-জনতার উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

জেডটিভি বাংলা ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখা গেছে। সোমবার রায় ঘোষণার পরপরই উপস্থিত শিক্ষার্থী-জনতা মিষ্টি বিতরণ করেন এবং বিকেল তিনটার দিকে মেট্রো স্টেশনের পাদদেশ থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সচিবালয় অভিমুখে যাত্রা করে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাকসু’র প্রতিনিধিসহ উপস্থিত ছাত্রনেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বিকেল তিনটার দিকে টিএসসির মেট্রো স্টেশনের পাদদেশ থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সচিবালয়ের দিকে অগ্রসর হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপস্থিত ছাত্রজনতা এই রায়কে “বাংলাদেশের বিচারব্যবস্থার জন্য নতুন দৃষ্টান্ত” বলে অভিহিত করেন। তারা বলেন- বিচারহীনতার যে সংস্কৃতি দীর্ঘ সময় ধরে চলমান ছিল, এই রায় তার একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের মুহূর্ত।

তারা বলেন, বহু বছর ধরে সংঘটিত বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন, হত্যা-গুমসহ গুরুতর অভিযোগের বিচার নিয়ে মানুষের মনে যে প্রশ্ন ছিল, ট্রাইব্যুনালের রায় সেই প্রত্যাশার প্রতিফলন করেছে। তারা প্রসিকিউশন টিমের কঠোর পরিশ্রম ও সাক্ষীদের সাহসিকতার জন্য কৃতজ্ঞতা জানান।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, “আমাদের সামনে এখন একটি নতুন পথ খুলে গেছে। রাষ্ট্র পরিচালনা থেকে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি- সবক্ষেত্রে একটি স্বচ্ছ ভবিষ্যৎ নির্মাণের সুযোগ এসেছে। এই প্রজন্মই সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে।

এসময় তিনি চিপ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে তার অক্লান্ত পরিশ্রম ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানান।

সকাল থেকেই ঢাবি এলাকায় ব্যানার, মিছিল ও আনন্দ উদযাপনে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। টিএসসি এলাকায় বড় পর্দায় ট্রাইব্যুনালের রায় সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *