April 8, 2026, 2:16 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জুলাই শহীদরা ন্যায়বিচার পেয়েছে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক :


জুলাই–আগস্টের গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা ন্যায়বিচার পেয়েছে, রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে। এই রায় শহীদদের, দেশের জনগণকে এবং গণতন্ত্রকে সম্মান জানায়।”

তিনি আরও জানান, রায়ে একজন আসামি আদালতের সামনে নিজেকে রাজসাক্ষী হিসেবে উপস্থাপন করায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শহীদদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণের জন্য আদালত নির্দেশনা দিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল এই রায়কে যুগান্তকারী হিসেবে বর্ণনা করে বলেন, “এ রায় শহীদদের প্রতি, দেশের মানুষের প্রতি, সংবিধান ও আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন।”

তিনি উল্লেখ করেন, মামলার পাঁচটি অভিযোগকে তিনটি কাউন্টে নিয়ে সাজা নির্ধারণ করা হয়েছে। আইনিভাবে যেদিন থেকে গ্রেপ্তার করা হবে, সেই দিন থেকে সাজা কার্যকর হবে এবং রাষ্ট্র তার আইনগত দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *