April 7, 2026, 3:17 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রুনা লায়লার কালজয়ী গান কোক স্টুডিও বাংলায় নতুন রূপে

বিনোদন ডেস্ক :

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা-র দীর্ঘ ৬০ বছরের সংগীতজীবনে গাওয়া কালজয়ী গানগুলোর মধ্যে অন্যতম ‘দমা দম মাস্ত কালান্দার’ এবার নতুনভাবে শোনা যাবে কোক স্টুডিও বাংলার মাধ্যমে। রোববার সন্ধ্যায় প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ঘোষণা দেয়ার পর থেকেই গুঞ্জন ছিল যে এবার রুনা লায়লা নতুন গান গাইবেন। যদিও পরিচালনা কর্তৃপক্ষ শুরু থেকেই বিষয়টি নিয়ে নীরব ছিলেন। শিল্পী নিজেই গত বছর তার অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন, তবে গান সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়নি।

শেষ পর্যন্ত সকল জল্পনার অবসান ঘটে ১৪ নভেম্বর, যখন গানটির টিজার প্রকাশ করা হয় এবং জানানো হয়, বুধবার সন্ধ্যায় পুরো গানটি মুক্তি পাবে। গানটির রেকর্ডিং অনেক আগে সম্পন্ন হলেও কোক স্টুডিও বাংলার কার্যক্রম প্রায় এক বছর বন্ধ থাকায় প্রকাশে বিলম্ব হয়। জানা গেছে, দুই বছর আগে কলকাতায় এক ঘরোয়া অনুষ্ঠানে রুনা লায়লা কোক স্টুডিও টিমের সঙ্গে গানটি পরিবেশন করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব, সুরকার শুভেন্দু দাস শুভ এবং অন্যান্য শিল্পী ও টিমের সদস্যরা।

রুনা লায়লার জন্মদিনের ঠিক আগে গানটি প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে, যা কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানানোর এক বিশেষ উদ্যোগ। এটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের অষ্টম গান, যেখানে এর আগে গত ২৪ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘ক্যাফে’ শিরোনামের গানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *