April 8, 2026, 4:05 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করবে ডিএনসিসি

জেডটিভি বাংলা ডেস্ক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত জায়গাগুলোকে সবুজ এবং প্রাণবন্ত করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ ও আকর্ষণীয় গণপরিসর তৈরি হবে।রোববার (১৬ নভেম্বর) ডিএনসিসি সূত্রে জানানো হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি স্থানগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অঞ্চলগুলো পরিদর্শন করে সেখানে সবুজায়ন, ল্যান্ডস্কেপিং, পথচারীবান্ধব অবকাঠামো এবং জনসাধারণের বিনোদনমূলক স্থান উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করবে। এই প্রকল্পের জন্য সম্প্রতি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ডিএনসিসির মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, ডিএনসিসি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গাগুলোকে পরিবেশবান্ধব এবং নাগরিকদের জন্য আকর্ষণীয় গণপরিসরে রূপান্তর করবে। এর মাধ্যমে শহরের নান্দনিক পরিবেশ উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখা হবে।

ডিএনসিসির সচিব মোহাম্মদ আসাদুজ্জামান অফিস আদেশ জারি করে কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তাকে, এবং সদস্য হিসেবে রয়েছে নির্বাহী প্রকৌশলী (পুর), নির্বাহী প্রকৌশলী (টিইসি), নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবং সংশ্লিষ্ট অঞ্চলের সার্ভেয়ার। ডিএনসিসি সূত্রের দাবি, কমিটি দ্রুত কার্যক্রম শুরু করবে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি স্থানগুলোকে নাগরিকবান্ধব ও সবুজ গণপরিসরে রূপান্তরিত করার কাজ তদারকি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *