April 7, 2026, 9:59 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

যারা রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না: সালাহউদ্দিন আহমেদ

যারা রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না: সালাহউদ্দিন আহমেদ

জেডটিভি বাংলা ডেস্ক:

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উত্থাপিত দাবিগুলো সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ যোগ দিয়ে তিনি এ বক্তব্য দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না। এরসঙ্গে বিএনপি একমত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। আমরা মুসলিমরা বিশ্বাস করি— লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। তিনি আখেরি নবী; তার পরে কোনো নবী বা রাসুল আসবেন না। যারা এর পরে নিজেকে নবী দাবি করে, তারা এই বিশ্বাসের বাইরে।

তিনি বলেন, আমরা আখেরি নবী হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিশ্বাস করেই কালেমা পড়ে মুসলিম হয়েছি। বাংলাদেশে এই পরিচয়কে আমরা সম্মান করি। আল্লামা ইকবালের ভাষায়— যদি মিল্লাতের একাত্মতায় আমরা এক থাকি, কেউ আমাদের আলাদা করতে পারবে না।

প্রসঙ্গত, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা। এদিন সকাল ৯টায় এ সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দিয়েছেন।

মহাসম্মেলনে বক্তরা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি তোলেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বানও জানান তারা।

সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা থেকে শুরু হওয়া আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে দেশ-বিদেশের পাঁচটি দেশের আলেম-ওলামারা অংশ নেন। সম্মেলনে বক্তারা কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ এ সম্মেলনে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *