April 7, 2026, 1:37 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নারায়ণগঞ্জ সংবাদদাতা:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় পার্কিং করে রাখা নাফ পরিবহণের একটি মিনিবাসে আগুন লেগেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, মিনিবাসটি শুক্রবার রাতে চালক সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে যান। সকালে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা গেলে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে বাসটির সিটসহ ভেতরের অংশ পুড়ে যায়, তবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটেনি। বাসে চালক বা যাত্রী কেউ না থাকায় পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া সম্ভব হয়।

ওসি শাহিনূর আলম বলেন, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করা যায়নি। এটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে—তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *