April 7, 2026, 3:09 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নারায়ণগঞ্জে আ. লীগ-বিএনপির সংঘর্ষে ১৫ আহত

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে আ. লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার রাতের বাগবিতণ্ডার প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে দেশীয় অস্ত্রসহ উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই সময় দা, বটি, টেটা, বল্লম এবং তিনটি ককটেল বিস্ফোরণ ব্যবহৃত হয়।

আহতদের মধ্যে আছমা আক্তার (৪৭), গিয়াসউদ্দিন মিয়া (৪২) এবং হাবিবুল্লাহ মিয়া (৫৫)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত হাবিবুল্লাহর অবস্থা গুরুতর বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ এ পর্যন্ত দায়ের হয়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *