April 8, 2026, 5:49 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

অক্টোবর মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত এবং ১,২৮০ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই তথ্য প্রকাশ করেছে। বুধবার (১২ নভেম্বর) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রের প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। একই সময়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৩২টি দুর্ঘটনায় ৫২৮ জন নিহত এবং ১,৩১০ জন আহত হয়েছেন।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১২৬টি ঘটনায় ১৩০ জন প্রাণ হারিয়েছেন এবং ৩৪৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোট দুর্ঘটনার প্রায় ৩৬ শতাংশই (১৭০টি) মোটরসাইকেল দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, শিক্ষার্থী, নারী ও শিশু রয়েছেন।

দুর্ঘটনার মূল কারণ হিসেবে সড়কের গর্ত, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, উল্টোপথে যানবাহন চলাচল এবং রোড ডিভাইডারের অভাব চিহ্নিত করা হয়েছে। যাত্রী কল্যাণ সমিতি দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক মেরামত, দক্ষ চালক তৈরির উদ্যোগ, রোড সাইন স্থাপন এবং সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *