April 7, 2026, 4:56 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু: অবশেষে মুখ খুললেন থালাপতি বিজয়

পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু: অবশেষে মুখ খুললেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক:

তামিলনাড়ুর করুরে তাঁর রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মর্মান্তিক মৃত্যুর এক মাস পর নীরবতা ভাঙলেন জনপ্রিয় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়।

বুধবার (৫ নভেম্বর) তাঁর দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সাধারণ কাউন্সিল সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। খবর—দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিজয় বলেন, আমাদের পরিবার ও সমর্থকদের হারানোর যন্ত্রণায় আমি এতদিন গভীর শোকে ছিলাম। সেই কঠিন সময়ে শোকাহত মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ছিল।”

তিনি অভিযোগ করেন, আমার নীরবতাকে কেউ কেউ ভুলভাবে কাজে লাগিয়ে গুজব ছড়িয়েছে, ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু সত্য ও ন্যায়ের শক্তি সেই অপপ্রচার ভেঙে দেবে।

ডিএমকে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজয় আরও বলেন, “আমাদের দল যখন বিভিন্ন জেলায় জনসভা করার অনুমতি চেয়েছে, তখন ইচ্ছাকৃতভাবে ছোট ও সীমিত স্থানে সভার অনুমতি দেওয়া হয়েছে। ফলে ভিড় নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়েছে, যা এই দুর্ঘটনার জন্য দায়ী।

বক্তৃতার শেষাংশে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, প্রকৃতি, ঈশ্বর ও মানুষের শক্তি আমাদের সঙ্গে আছে। তাই আমাদের থামানো যাবে না। এই বাধাগুলো সাময়িক—আমরা এগিয়ে যাব, আমাদের যাত্রা থামবে না।

তামিলনাড়ু রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা থালাপতি বিজয়ের দল টিভিকে বর্তমানে রাজ্যজুড়ে তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। তবে করুরের মর্মান্তিক ঘটনায় দল ও নেতা দুজনই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *