April 7, 2026, 1:26 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত

৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পদোন্নতি পাওয়া বিচারকদের তালিকা দ্রুতই আইন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।

এদিকে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ২০২৪ সালে অ্যাটর্নি জেনারেল পদে আইনজীবী মো. আসাদুজ্জামানকে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে ৩ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ ছাড়া একই বছরের ১৩ আগস্ট আরও ৯ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি পদে নিয়োগ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *