April 8, 2026, 10:18 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

শাহজালাল বিমানবন্দরের ই-গেট চালু করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের ই-গেট চালু করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শাহজালাল বিমানবন্দরের ই-গেট চালু করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট খুলে দেওয়া হয়েছে। ছোটখাটো যেসব সমস্যা আছে, সেগুলো সমাধান করা হবে।” সভায় আলোচনার মূল বিষয় ছিল মাদক, আসন্ন জাতীয় নির্বাচন, সীমান্ত ইস্যু এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি। এছাড়া লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার উপায় নিয়ে কথাও হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রসঙ্গে বলেন, “অনেক সময় এসবের সত্যতা থাকে না। সাংবাদিকরা সত্যি সংবাদ প্রদানে আরও মনোযোগ দিলে মানুষ বিভ্রান্ত হবে না।”

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ অন্যান্য বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *