April 6, 2026, 11:58 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?

জেডটিভি বাংলা ডেস্ক:

ডলারের শক্তিশালী ধারা কিছুটা থেমে যাওয়া ও মার্কিন ট্রেজারি বন্ডের ফলন কমে আসায় আন্তর্জাতিক বাজারে সামান্য কমেছে স্বর্ণের দাম। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল নাগাদ স্পট স্বর্ণের দাম ০.১ শতাংশ হ্রাস পেয়ে আউন্সপ্রতি ৩ হাজার ৯৯৬.৬৮ ডলারে নেমেছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ০.২ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ৭.৭০ ডলারে। খবর রয়টার্স।

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ২টা ৩৯ মিনিটে স্পট স্বর্ণের দাম ০.১ শতাংশ কমে আউন্সপ্রতি ৩ হাজার ৯৯৬.৬৮ ডলারে দাঁড়ায়। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৭.৭০ ডলার হয়েছে।

সুইসকোট ব্যাংকের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, স্বর্ণ এখন ৪ হাজার ডলারের কাছাকাছি স্থিতিশীল। পরবর্তী কয়েক সপ্তাহে দাম বাড়বে নাকি আরও কমবে, সেটিই দেখার বিষয়।

তিনি আরও বলেন, মার্কিন ডলার কিছুটা শক্তিশালী হওয়ায় এবং সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পাওয়ায় স্বর্ণের দামে চাপ পড়ছে। এছাড়া বন্ডের ফলন বেড়ে যাওয়া দাম কমার আরেকটি কারণ।

মার্কিন ডলার সূচক তিন মাসের সর্বোচ্চ স্পর্শ করার পর কিছুটা দুর্বল হয়েছে। এতে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে গেছে। অন্যদিকে ১০-বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ফলন সোমবারের সর্বোচ্চ স্তর থেকে সামান্য নেমে আসে।

সম্প্রতি ফেডারেল রিজার্ভ চলতি বছরের দ্বিতীয়বারের মতো সুদের হার কমালেও, চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন এ বছর আরেকটি হার কমানো নিশ্চিত নয়।

বর্তমানে বাজারে ধারণা করা হচ্ছে, ডিসেম্বরে ফেড আরও একবার সুদের হার কমাতে পারে সম্ভাবনা ৬৫ শতাংশ, যা আগে ছিল ৯০ শতাংশের বেশি।

বিশ্লেষকেরা বলছেন, নিম্ন সুদের হার ও অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশ সাধারণত স্বর্ণের দাম বাড়ায়। তাই বিনিয়োগকারীদের দৃষ্টি এখন বুধবার প্রকাশিতব্য মার্কিন কর্মসংস্থান ও আইএসএম পিএমআই রিপোর্টের দিকে।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৫৩ শতাংশ। তবে ২০ অক্টোবর আউন্সপ্রতি ৪ হাজার ৩৮১.২১ ডলারের সর্বোচ্চ দামের পর থেকে প্রায় ৪০০ ডলার কমেছে।

সিটি ইনডেক্সের বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, গত কয়েক সপ্তাহে স্বর্ণের কয়েকটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল স্তর ভেঙে গেছে। ৪ হাজার ডলারের সীমা ভাঙার পরই বিক্রির চাপ বেড়েছে।

অন্যদিকে, স্পট সিলভার আউন্সপ্রতি ৪৮.০৪ ডলারে স্থিতিশীল ছিল। প্লাটিনাম ০.৩ শতাংশ কমে ১ হাজার ৫৬১.১৫ ডলার এবং প্যালাডিয়াম ১.৯ শতাংশ কমে ১ হাজার ৪১৭.০২ ডলারে দাঁড়ায়।

দেশীয় বাজারে স্থিতিশীল দাম- বাংলাদেশে বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *