April 8, 2026, 10:22 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চট্টগ্রাম-কক্সবাজারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, কৃষকদের বিশেষ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক :
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আগামী কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। মঙ্গলবার (৪ নভেম্বর) এক সতর্কবার্তায় বিডব্লিউওটি জানায়, ৪ নভেম্বর রাত ১০টা থেকে ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত সময়ের মধ্যে উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

কোন এলাকায় কতটা বৃষ্টি

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী,

  • কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী ও নোয়াখালীসহ আশপাশের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
  • অন্যদিকে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল ও ভোলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কৃষকদের প্রতি পরামর্শ

বিডব্লিউওটি বিশেষভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, অতি ভারী বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হতে পারে, তাই কৃষকদের ফসল ও কৃষিজাত পণ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ সময় পাহাড়ি ঢল বা জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *