April 7, 2026, 11:38 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মির্জা আব্বাস-ইশরাক হোসেনসহ ঢাকার ১৪ আসনে ধানের শীষ পেলেন যারা

মির্জা আব্বাস-ইশরাক হোসেনসহ ঢাকার ১৪ আসনে ধানের শীষ পেলেন যারা

জেডটিভি বাংলা ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ২০ আসনের মধ্যে ১৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ঢাকা-৬ আসন থেকে নির্বাচন করবেন ইশরাক হোসেন এবং ঢাকা-৮ আসনে লড়বেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারা দেশের ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান,

  • ঢাকা-১: খন্দকার আবু আশফাক
  • ঢাকা-২: আমানউল্লাহ আমান
  • ঢাকা-৩: গয়েশর চন্দ্র রায়
  • ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন
  • ঢাকা-৫: নবীউল্লাহ নবী
  • ঢাকা-৬: ইশরাক হোসেন
  • ঢাকা-৮: মির্জা আব্বাস
  • ঢাকা-১১: এম এ কাইয়ুম
  • ঢাকা-১২: সাইফুল আলম নিরব
  • ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি
  • ঢাকা-১৫: শফিকুল ইসলাম খান
  • ঢাকা-১৬: আমিনুল হক
  • ঢাকা-১৯: ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন
  • ঢাকা-২০: মঞ্জুরুল করিম রনি

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন— ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসনে।

এছাড়া ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *