April 7, 2026, 6:35 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ, কী বললেন ওমর সানী

বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রিয়দর্শিনী খ্যাত মৌসুমীর জন্মদিন আজ সোমবার (৩ নভেম্বর)। ৫২ বছরে পা রাখলেন এই প্রজন্মের প্রিয় নায়িকা।

তবে জন্মদিনে দেশে নেই তিনি। এই বিশেষ দিনটি মৌসুমী কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে, মা, মেয়ে ও বোনের সঙ্গে। গত দুই বছর ধরেই আমেরিকায় জন্মদিন পালন করছেন এই তারকা। ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমানোর পর থেকে এখনও দেশে ফেরেননি তিনি।

দেশে না থাকলেও স্ত্রী মৌসুমীর জন্মদিনকে ঘিরে বিশেষ আয়োজন করেছেন অভিনেতা ওমর সানী। তিনি জানান, “মৌসুমীর মা অসুস্থ। তার সেবাযত্নের কারণেই আপাতত দেশে ফিরতে পারছে না সে। তবে জন্মদিনে আমরা বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা করেছি। তার ভক্তরাও নানা উদ্যোগ নিয়েছেন। অবশ্য সে যদি দেশে থাকত, উদযাপনটা আরও আনন্দময় হতো।”

নব্বইয়ের দশকে ঢালিউডে উজ্জ্বল এক নাম ছিলেন মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘অন্তরে অন্তরে’সহ একাধিক সুপারহিট চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সিনেমা ও নাটক— দুই মাধ্যমেই সমান জনপ্রিয় প্রিয়দর্শিনী মৌসুমী এখনো দর্শকদের কাছে এক অনন্য প্রেরণার নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *