April 8, 2026, 12:29 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নির্বাচনে জোরালো ভূমিকা রাখবে আনসার বাহিনী: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ও জোরালো ভূমিকা রাখবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোমবার (৩ নভেম্বর) সকালে রাজধানীতে অনুষ্ঠিত ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, “অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার আনসার বাহিনী আরও জোরালো ভূমিকা রাখবে। নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে। শুধু ভোটের দিন নয়, প্রচারণার সময়ও আনসার সদস্যরা মাঠে থাকবে। পাশাপাশি ভোটারদের করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে।” তিনি আরও জানান, ভোটের চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে। “যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বাছাই করে বাদ দেওয়া হবে। অভিযুক্ত সদস্যদের কোনো নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে না,”—যোগ করেন তিনি।

মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ বলেন, “ডিজিটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে সদস্যদের নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে। এবারের নির্বাচনে প্রায় পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।” তিনি আরও জানান, গত এক বছরে এক লাখ ৪৫ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সবাইকে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করানো হয়েছে।
“ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে,”—বলেন আনসার বাহিনীর মহাপরিচালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *