April 8, 2026, 12:32 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঢাকায় বৃষ্টি নেই, তাপমাত্রা কিছুটা বেড়েছে

জেডটিভি বাংলা ডেস্ক :
বৃষ্টিহীন ২৪ ঘণ্টা পার হওয়ায় রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে। সোমবার সকালে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দিনের প্রথমার্ধে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে এবং সারাদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে, ফলে রাজধানীবাসী হালকা গরম অনুভব করতে পারেন।

সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। রোববার (২ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, নভেম্বরের শুরুতে মৌসুমি পরিবর্তনের প্রভাবেই এমন আবহাওয়া দেখা দিচ্ছে। যদিও উত্তরের দিক থেকে শুষ্ক বাতাস বইছে, আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, “বায়ুপ্রবাহের দিক পরিবর্তন শুরু হলেও আর্দ্রতা এখনো কমেনি। তাই সূর্য ওঠার পর গরম লাগছে।” তিনি আরও জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিকে শীতের আগমন শুরু হতে পারে। আগামী কয়েকদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মাঝেমধ্যে আকাশে মেঘ দেখা যেতে পারে।

আজ (সোমবার) সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৮ মিনিটে এবং মঙ্গলবার (৪ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ০৬ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *