April 7, 2026, 3:12 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির, ঢাকায় লড়বেন আহ্বায়ক নাহিদ

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি নিজেও ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। প্রার্থীদের তালিকা এ মাসের মধ্যেই প্রকাশ করা হতে পারে।”

কোন আসন থেকে নিজে প্রার্থী হবেন—এমন প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, “আমি ঢাকার ছেলে, তাই ঢাকাতেই লড়ব।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনকে সারা দেশে শক্তিশালী করতে ইতিমধ্যে ৫০টির বেশি জেলা কমিটি ও ৩২৩টি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। যেসব জেলায় এখনো কমিটি হয়নি, সেগুলোতেও এই মাসের মধ্যে কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *