April 7, 2026, 10:20 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ শিশুর মরদেহ উদ্ধার

মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ শিশুর মরদেহ উদ্ধার

জামালপুর সংবাদদাতা,

জামালপুরের মাদারগঞ্জে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকায় ঝিনাই নদী থেকে বৈশাখী আক্তার (৮)-এর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।

নিহত বৈশাখী চর ভাটিয়ানি কাইজের বাড়ির আবুল হোসেনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ ছিল বৈশাখী আক্তার। রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচশ মিটার দক্ষিণে নিখোঁজ বৈশাখীর মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এর আগে, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় পাঁচ শিশু। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হোসেন (৮), সরিষাবাড়ি উপজেলার বাউসি এলাকার নুর ইসলামের মেয়ে সাইবা আক্তারের (৯) মরদেহ উদ্ধার করে।

এদের মধ্যে শিশু পলি আক্তার ও আবু হোসেন ভাইবোন। পরদিন শনিবার দুপুরে ওই এলাকার আজাদ মিয়ার মেয়ে কুলসুম আক্তারের (৮) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ বৈশাখীর সন্ধান করতে না পেরে অভিযান স্থাগিত করে ফায়ার সার্ভিস।আজ রোববার সকালে নিখোঁজ বৈশাখীর মরদেহ ভেসে ওঠে।

সিধুলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ওয়াহেদ আলী নান্টু বলেন, “দুই দিনে চারজনের মরদেহ উদ্ধার হয়েছিল। আজ সকালে বাকি শিশুটির লাশ দক্ষিণ দিকে ভেসে ওঠে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, সকালে বৈশাখী আক্তার নামে আরেক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ঝিনাই নদীতে পাঁচ শিশু নিখোঁজের ঘটনায় সর্বশেষ শিশুর মরদেহও উদ্বার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *