April 6, 2026, 11:50 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকা প্রকাশ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক:

জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ প্রতিবছর প্রকাশ করে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের তালিকা। এবার প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ এ তালিকায় শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামি স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি, এবং তৃতীয় স্থানে স্থান পেয়েছেন ইয়েমেনি সুন্নি সুফি আলেম ও দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা শেখ হাবিব উমর বিন হাফিজ।

শীর্ষ দশের অন্যান্য ব্যক্তিত্ব হলো—
৪র্থ: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি,
৫ম: জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল-হুসেইন,
৬ষ্ঠ: আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব,
৭ম: তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান,
৮ম: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ,
৯ম: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান,
১০ম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শীর্ষ ৫০ এর মধ্যে আরও আছেন—

ইরাকের আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসেইন আল-সিস্তানি

সৌদি স্কলার শেখ সালমান আল-আওদা

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো

ভারতের মাওলানা মাহমুদ মাদানী

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি

যুক্তরাষ্ট্রের শেখ হামজা ইউসুফ হ্যানসন

পাকিস্তানের মাওলানা তারিক জামীল

মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ

তালিবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা

মালয়েশিয়ার দার্শনিক সৈয়দ মুহাম্মদ নাকীব আল-আত্তাস

এবারের তালিকায় ৫০তম স্থানে স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস।

বিশ্বের মুসলিম সম্প্রদায় প্রায় ২০০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। বিশ্বে মোট ৫৬টি মুসলিম-প্রধান দেশ আছে এবং মুসলিমদের প্রায় ২০% এশিয়ায় বসবাস করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *