April 7, 2026, 8:31 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত ১

বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত ১

বগুড়া সংবাদদাতা:

বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে একটি বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অলেদা বাজার এলাকায় এই বিস্ফোরণে একজন আহত হন।

আহত ব্যক্তির নাম আতাউর রহমান সেলিম (৩৫)। তিনি কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রশাদের চর এলাকার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্র জানায়, মুক্তার হোসেনের স্ত্রী নাসিমা বেগমের (৪৫) বাড়ির একটি কক্ষে গোপনে ককটেল তৈরির কাজ চলছিল বলে অভিযোগ রয়েছে। বিস্ফোরণের সময় সেলিম সেখানে উপস্থিত ছিলেন। সেলিম কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রশাদের চর এলাকার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।

গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম জানান, আহত সেলিমকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরিত বস্তুটি ককটেল ধরনের। এটি কোন উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনাস্থল সিলগালা করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *