April 7, 2026, 8:12 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নারায়ণগঞ্জে হাতি-ঘোড়ায় বর্ণিল যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জে হাতি-ঘোড়ায় বর্ণিল যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রূপগঞ্জ সংবাদদাতা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা রূপ নেয় উৎসবে। হাতি ও সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে নেতাকর্মীরা অংশ নেন বর্ণাঢ্য এই শোভাযাত্রায়।

রোববার (২ নভেম্বর) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের ভুলতা–গাউছিয়া এলাকায় শুরু হয়ে শোভাযাত্রাটি বলাইখা, ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে বিসমিল্লাহ আড়তে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন হাজারও নেতাকর্মী। ঢাক-ঢোল, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। নেতাকর্মীরা হাতি ও ঘোড়ার গাড়িতে চড়ে উল্লাস প্রকাশ করেন।

শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রূপগঞ্জের জনগণ বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। তিনি নির্বাচিত হলে রূপগঞ্জে উন্নয়নের ধারা ত্বরান্বিত হবে।

সমাবেশে আরও বলা হয়, রূপগঞ্জের সর্বস্তরের মানুষের সঙ্গে দিপু ভুঁইয়ার নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি দলের তৃণমূলের প্রিয় নেতা হিসেবে পরিচিত।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক বাবুল হাসান, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, কাঞ্চন পৌর যুবদলের আহ্বায়ক মফিকুল ইসলাম খান, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *