March 1, 2026, 11:06 pm
Headline :
ইরানে হামলা নিয়ে এবার মুখ খুললো উত্তর কোরিয়া করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার চেষ্টা, সহিংসতায় নিহত ৬ খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক, যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরানকে সংযমের আহ্বান যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে: ইরানের পার্লামেন্ট স্পিকার যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা: সুরক্ষিত ভবনে যেভাবে নিহত হলেন খামেনি ইরানে হামলায় মার্কিনি হতাহত হতে পারে, সতর্কতা ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘অপ্রতিরোধ্য জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ পরিষদের ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ভয়াবহ যৌথ হামলা, তেহরানে আগুনের কুণ্ডলী বকেয়া ৪৬ হাজার কোটি টাকা: গরমে ভয়াবহ লোডশেডিংয়ের মুখে দেশ! দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৭১ পদে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ছয়টি ক্যাটাগরিতে ১১ থেকে ২০তম গ্রেডে ১৭১টি পদে নিয়োগ দেওয়া হবে। পদে আবেদন করতে হলে প্রার্থীর চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যেই ৩০ অক্টোবর শুরু হয়েছে।

পদের তালিকা ও বেতন স্কেল:

  1. পরিসংখ্যানবিদ – ৫টি, বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
  2. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৫টি, বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
  3. স্বাস্থ্য সহকারী – ১৩৪টি, বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
  4. স্টোরকিপার – ৪টি, বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
  5. গাড়িচালক – ৩টি, বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
  6. অফিস সহায়ক – ১০টি, বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা

প্রত্যেক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা। বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

বয়সসীমা: ২৯ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। সরকারি বিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • আবেদন শুরু: ৩০/১০/২০২৫, সকাল ১০টা
  • আবেদন শেষ: ১৯/১১/২০২৫, বিকেল ৫টা
  • ফি জমা: অনলাইন আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে

আবেদন ফি:

  • পদের ক্রমিক নং ১–৫: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
  • পদের ক্রমিক নং ৬: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)

ফি টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে প্রদান করতে হবে। প্রবেশপত্র প্রাপ্তি ও পরীক্ষার তথ্য যোগ্য প্রার্থীদের মোবাইল এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *