April 8, 2026, 2:16 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগ থাকা উচিত”: ফারুক ই আজম

নিজস্ব প্রতিবেদক :
মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, রাষ্ট্রের উচিত প্রবীণদের প্রতি আরও মনোযোগী হওয়া। তিনি বলেন, “প্রবীণরা সমাজে উপেক্ষিত হয়েছেন, অনেকেই অপাংক্তের মতো জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। এই দায় আমাদেরই নিতে হবে, কারণ এই রাষ্ট্র এবং সমাজ আমরা তৈরি করেছি।”

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে নগরীর সিনিয়র্স ক্লাবে ‘দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির’ ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র ও সমাজে প্রবীণদের অবস্থান :
ফারুক ই আজম আরও বলেন, “অবসরের পর রাষ্ট্র থেকে অনেক প্রবীণ পরিত্যক্ত হন, কিন্তু নিজের পরিবার এবং সমাজ থেকেও বহুজন উপেক্ষিত হন। আমাদের সমাজে ভিলেনরা সবসময় নায়ক হয়েছে, এসব কালো অধ্যায় যেন আর না ঘটে তা নিশ্চিত করতে হবে। পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ ও সকলের জন্য বাসযোগ্য সমাজ উপহার দিতে হবে।”

সামাজিক সংহতি ও মেলবন্ধন :
তিনি জানান, সমাজের বিভেদ মিটিয়ে সামাজিক মেলবন্ধন তৈরি করা অত্যন্ত জরুরি। “আমাদের সকল বিভেদ কাটিয়ে একত্রে কাজ করতে হবে,” তিনি বলেন।

আলোচনা সভায় উপস্থিতি :
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক। বক্তব্য রাখেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক দিলীপ কান্তি দাশ, সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল হক আনসারী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, সংগঠনের উপদেষ্টা ডা. মাহবুবুল হক চৌধুরী, আজীবন সদস্য লায়ন নুরুল আলম, লায়ন আহসান, মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাংবাদিক মঈনুদ্দীন কাদেরী শওকত, ডা. দুলাল দাশ, লায়ন আবদুস সামাদ খান, লায়ন জাহাঙ্গীর মিঞা, মীর মোজাফ্ফর হোসেন, লায়ন স্বপন কুমার পালিত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *