April 7, 2026, 10:19 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

জেডটিভি বাংলা ডেস্ক:

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইরা। এ ঘটনায় আহত হয়েছেন নিহতদের একজনের স্ত্রী। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন—মৃত আবু তাহেরের দুই ছেলে ফোরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (২০)।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, জমি-সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে আবু তাহের তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭শ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ঘিরে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একাধিক সালিশে আবু তাহেরের পরিবারই জমির মালিক হিসেবে রায় পায়।

শনিবার দুপুরে আব্দুল আউয়াল ও তার দুই ছেলে রিপন মিয়া ও শিপন মিয়া পুনরায় জমি দখলে গেলে ফোরা ও শাকিল বাধা দেন। এ সময় ধারালো অস্ত্র নিয়ে তারা হামলা চালায়। ফোরা ও শাকিল গুরুতর আহত হন, আহত হন ফোরার স্ত্রী মনিরা বেগমও।

আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

নিহত ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী ও দেবরকে তাদের চাচা আউয়াল আর তার ছেলেরা কুপিয়ে মেরে ফেলেছে। আমার স্বামীর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দিয়েছে। আমার ছেলে-মেয়েকে যারা এতিম করেছে, আমি তাদের ফাঁসি চাই।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুজনকে মৃত অবস্থায় আনা হয়। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত এক নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ টহল জোরদার করেছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রায়পুরা থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *