April 7, 2026, 3:10 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

“জুলাই সনদের প্রয়োজন নেই, দরকার গণতান্ত্রিক সংসদ”: মেজর (অব.) হাফিজ

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই; প্রয়োজন একটি সংসদ, যারা প্রকৃত অর্থে গণতন্ত্র বাস্তবায়ন করবে।”

শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা :
হাফিজ উদ্দিন বলেন, “যারা মুক্তিযুদ্ধ করেছে, অন্তর্বর্তী সরকার এখন তাদের ভুলিয়ে দিতে চায়। এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না। একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা হয় না। বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।”

ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি :
বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, “আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *