April 7, 2026, 3:11 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

“জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই”: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। তিনি বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে সরকারের প্রতি সতর্কবার্তা দিয়েছেন, “মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা করবেন না।” শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ষড়যন্ত্র ও ইতিহাস :
ফখরুল বলেন, “কিছু মহল পরিকল্পিতভাবে একাত্তরের ইতিহাসকে বিকৃত করতে চায়, কিন্তু সেটি সম্ভব হবে না। কারণ একাত্তর আমাদের জন্মভূমি। মুক্তিযুদ্ধের বিপক্ষে ষড়যন্ত্রকারীরা ‘গোলমাল’ বললেও জাতি তা ভুলে যায়নি।”

নির্বাচন ও সংস্কার :
তিনি আরও জানান, অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা তুলতে পারত না। বিএনপি ৩১ দফা সংস্কারের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণ দিয়েছে যে তারা সংস্কারের পক্ষে। তিনি বলেন, “পিআর হবে কি না সে সিদ্ধান্ত সংসদ নেবে। ‘পিআর না হলে নির্বাচন হবে না’ বলে জনগণকে বোকা বানানো হচ্ছে।”

গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার :
ফখরুল মন্তব্য করেন, “সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।”

শেখ হাসিনার ইন্টারভিউ প্রসঙ্গ :
তিনি বলেন, “ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। ভারতের কাছে আমরা এ বিষয়ে অনুরোধ জানাতে পারি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *