April 7, 2026, 3:09 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

একাত্তরের অপরাধে জামায়াতকে নিষিদ্ধের আহ্বান আলালের

নিজস্ব প্রতিবেদক :
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াত ইসলামিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

জামায়াতের অতীত ও বর্তমান নিয়ে সমালোচনা :
আলাল বলেন, “তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত নানা সুবিধা পেয়েছিল। তাদের অনেক শীর্ষ নেতা একসময় জাসদ এবং গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের পর শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকেও বেরিয়ে এসেছে—এখন তারা প্রকাশ্যেই নিজেদের পরিচয় দিচ্ছে।”

তিনি আরও বলেন, “জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো—যার যখন প্রয়োজন, কেটে নিয়ে যায়।” দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাল বলেন, “দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।” একাত্তরের হত্যাযজ্ঞের দায়ে জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *