April 7, 2026, 6:33 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘আমি সিরিয়ালে অভিনয় করতে আসিনি’; শুভশ্রী

‘আমি সিরিয়ালে অভিনয় করতে আসিনি’; শুভশ্রী

বিনোদন ডেস্ক:

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এখন টলিউডের প্রথম সারির তারকা। বড় পর্দা থেকে ওটিটি—সব মাধ্যমেই সমানভাবে দর্শকপ্রিয়তা পেয়েছেন রাজ ঘরণী শুভশ্রী। তার ঝুলিতে রয়েছে ‘গৃহপ্রবেশ’, ‘ধূমকেতু’র মতো একাধিক সফল সিনেমা।

তবে এই জায়গায় পৌঁছাতে শুভশ্রীর পথ মোটেও সহজ ছিল না। একসময় কমার্শিয়াল সিনেমায় নায়িকাদের ‘প্রপ’ হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু শুভশ্রী শুরু থেকেই নিজের অবস্থান ও স্বপ্ন সম্পর্কে ছিলেন দৃঢ়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এক অজানা অধ্যায় তুলে ধরেন তিনি।

শুভশ্রীর ভাষায়, প্রথমবার কলকাতায় আসার পর অনুরাগ বসুর কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পাই। শুনে ভেবেছিলাম সিনেমার কাজ হবে। পরে জানলাম, সেটা হিন্দি সিরিয়াল।

তিনি হাসতে হাসতে জানান, তখনই বলেছিলাম, ‘আমি সিরিয়ালে অভিনয় করতে আসিনি দাদা, ছবিতে কাজের সুযোগ থাকলে আমাকে ডেকো। শুভশ্রীর আত্মবিশ্বাস দেখে অনুরাগ বসু নাকি তখনই বলেছিলেন, তুমি অনেক দূর এগোবে।

২০০৮ সালে ‘পিতৃভূমি’ ছবিতে সাইড রোলে অভিনয় করে টলিউডে পা রাখেন শুভশ্রী। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যালেঞ্জ’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয়ের পর।

বর্তমানে শুভশ্রী টলিউডের সফল অভিনেত্রীদের অন্যতম- যিনি নিজের পরিশ্রম, আত্মবিশ্বাস ও লক্ষ্যনিষ্ঠতার মাধ্যমে প্রমাণ করেছেন, সুযোগ নয়, যোগ্যতাই একজন শিল্পীর প্রকৃত পরিচয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *