April 7, 2026, 10:34 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চট্টগ্রামে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ‘জুলাইযোদ্ধাদের’ মারধর, আহত ১০

চট্টগ্রামে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ‘জুলাইযোদ্ধাদের’ মারধর, আহত ১০

জেডটিভি বাংলা ডেস্ক:

চট্টগ্রামের পাহাড়তলীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্রিকেটার সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন— মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। বিষয়টি চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিশ্চিত করেছেন।

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দাবি করেছে, আহত ব্যক্তিরা ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে তাদের সংগঠনের সদস্য। এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় অভিযোগ করে বলেন, “খেলা চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্ট সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শন এবং জয় বাংলা স্লোগান দেওয়া হয়। সাধারণ দর্শকরা প্রতিবাদ করলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়, এতে আমাদের ১০ জন সদস্য আহত হন।”

অন্যদিকে, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের নাম–ঠিকানা যাচাই করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং ঘটনার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *