April 8, 2026, 2:19 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আজকের পরই বন্ধ হবে অতিরিক্ত মোবাইল সিম

নিজস্ব প্রতিবেদক :
দেশে এক ব্যক্তি একাধিক সিম ব্যবহার করলে অতি সম্প্রতি বিটিআরসি সতর্ক করেছে, ১০টির বেশি সিম থাকলে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্ট্রার বা নিবন্ধন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে গ্রাহকদের জানানো হয়েছে, তারা নিজের এনআইডির বিপরীতে ১০টি সিম রাখার অধিকার রাখবেন। অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্ট্রার বা মালিকানা পরিবর্তন করতে হবে। নির্ধারিত সময় শেষ হলে বিটিআরসি দৈবচয়নের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিম বাতিল করবে।

নিজের এনআইডিতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে গ্রাহকরা *১৬০০১# নম্বরে কল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

বিটিআরসি আরও সতর্ক করেছে, গ্রাহক নিজে অতিরিক্ত সিম বাতিল করতে ব্যর্থ হলে কমিশন তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *