February 19, 2026, 10:33 pm
Headline :
ডিজিটাল দুনিয়ায় ফিরল প্রধানমন্ত্রীর কার্যালয়: ফেসবুক-ইনস্টাগ্রামের পাশাপাশি চালু হলো ওয়েবসাইট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যে তারুণ্য শক্তি বাংলাদেশে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। মন্ত্রিসভা গঠনে কিন্তু কোন নতুন উত্তর পাইনি।’  সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান নোয়াখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাসুদের রহমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন এমপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হচ্ছেন সিলেটের মুক্তাদীর বিএনপির নতুন মন্ত্রিসভা: রাজপথের লড়াকু ছাত্রদল কি তবে অবহেলিতই থাকছে? বাগেরহাটের ৪টি আসনে বিএনপি পেল একজন ধানের শীষের কাণ্ডারি ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

“সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে— খায়রুল আলম রফিক”

“সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে— খায়রুল আলম রফিক”

জেডটিভি বাংলা ডেস্ক:

দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক।

তিনি বলেন, “সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের বিবেক। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যকে রুদ্ধ করা।”

খায়রুল আলম রফিক বলেন, সাম্প্রতিক সময়ে হামলা, মামলা ও ভয়ভীতির মাধ্যমে সংবাদপেশাকে সংকটে ফেলার প্রবণতা বেড়ে গেছে। তিনি প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, প্রশাসন ও সরকারের দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। যারা সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।’’

বাংলাদেশে সাংবাদিকতা আজ এক কঠিন সময় অতিক্রম করছে। সত্য তুলে ধরার দায়ে অনেক সাংবাদিক হুমকি, মামলা এমনকি হামলার শিকার হচ্ছেন। অথচ রাষ্ট্রের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংবাদকর্মীরাই সবচেয়ে বড় ভূমিকা রাখেন।’’

সাংবাদিকদের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করা নয়, বরং জনস্বার্থে তথ্যপ্রবাহ বন্ধ করে দেওয়া। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে প্রথমেই বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হবে।

এখন সময় এসেছে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক উদাসীনতা ও আইন প্রয়োগে বৈষম্য দূর করার। প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত না হলে, মুক্ত গণমাধ্যমের স্বপ্ন অধরাই থেকে যাবে। “সত্য প্রকাশের পথে বাধা নয়, সহযোগিতা হোক—এটাই রাষ্ট্রের প্রতিশ্রুতি হওয়া উচিত,” মন্তব্য করেন খায়রুল আলম রফিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *