April 7, 2026, 10:35 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চট্টগ্রামে যুবদলকর্মী সাজ্জাদ হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে যুবদলকর্মী সাজ্জাদ হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক,

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় যুবদলকর্মী সাজ্জাদ হত্যার ঘটনায় এজাহারনামীয় ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সাজ্জাদের বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার এজাহারনামীয় আসামিরা হলেন—সবুজ ইসলাম মিরাজ, সাইদুল ইসলাম, এমরান হোসেন সাগর, জিহান, আমজিদুল ইসলাম সাজু ও মোহাম্মদ আরাফাত। এছাড়া মো. ওসমান ও দিদারুল আলম চৌধুরী রাসেল নামের আরও দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে।

ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, “ডিবি ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *