April 7, 2026, 10:37 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন

নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন

নওগাঁ সংবাদদাতা

নওগাঁর পোরশা উপজেলায় ট্রাক্টরের চাপায় হাবিবুর রহমান হাবিব (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর কাপালীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের সামাদের ছেলে। সে নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

পোরশা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, দুপুরে টিফিন খাওয়ার জন্য হাবিব বাড়ি ফিরছিল। পথে স্থানীয় একটি ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে নিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা শাহ আলম জানান, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *