April 8, 2026, 1:54 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জামালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক :

জামালপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার অর্থনৈতিক অঞ্চল এলাকায় টাঙ্গাইল–জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সরিষাবাড়ী উপজেলার আরিফা আক্তার পলি (২৪), রাশেদ মিয়া (১৮), জামালপুর সদর উপজেলার চাঁন মিয়া (৬০) এবং আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, জামালপুর থেকে ধনবাড়ীগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রাশেদ মিয়া মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরিফা আক্তার পলি, চাঁন মিয়া ও আরেকজনের মৃত্যু হয়।

নিহত আরিফার পরিবার জানায়, অনার্স ইনকোর্স পরীক্ষা দিতে ছেলেকে নিয়ে কলেজে যাচ্ছিলেন তিনি। ইপিজেড এলাকায় পৌঁছালে ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান আরিফা। তার পাঁচ বছরের সন্তান গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, “দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”

সংক্ষেপে:
সোমবার দুপুর ১টা, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, টাঙ্গাইল–জামালপুর মহাসড়ক, নিহত: ৪ (নারীসহ), আহত: ৪ (শিশুসহ), কারণ: কাভার্ডভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *